রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, মোদি তাঁকে আশ্বস্ত করেছেন : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে মোদির এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ট্রাম্প। খবর ডয়চে ভেলের। 

ট্রাম্প বুধবার (১৫ আগস্ট) জানান, মোদি তাকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এটা খুব বড় পদক্ষেপ। এর ফলে অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা সম্ভব হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি অখুশি ছিলাম। এখন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এটা খুব বড় পদক্ষেপ। আমরা চাইব, চীনও একই পথে চলুক।' তবে প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, তা নিয়ে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি।  

ট্রাম্প বলেছেন, ভারত অবিলম্বে সব শিপমেন্ট বন্ধ করতে পারবে না। কারণ, এর মধ্যে একটা পদ্ধতিগত বিষয় আছে। তবে শিগগিরই এই পদ্ধতি বন্ধ হবে।

জ/দি
সিরিয়ার মার্কিন ঘাটিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার মার্কিন ঘাটিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের একদল সেনা সদস্য সামরিক ও লজিস্টিক সরঞ্জামসহ উত্তর-পূর্ব সিরিয়ার আল-হাসাকা প্রদেশে পৌঁছেছে। মার্কিন সংবাদ
হামাস অস্ত্র জমা না দিলে জোর করে নিরস্ত্র করবো: ট্রাম্প

হামাস অস্ত্র জমা না দিলে জোর করে নিরস্ত্র করবো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পর হামাসকে নিরস্ত্রিকরণে বাধ্য করা হবে বলে মন্তব্য
আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ বেসামরিক নিহত

আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ বেসামরিক নিহত

আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার পুনরায় এই সংঘর্ষ শুরু
রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft