ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:২৪ পিএম

ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বর্তমান ভোটার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায়।

আজ রোববার (১২ অক্টোবর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি

এনআইডি অনুবিভাগের কর্মকর্তা জানান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। 

তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতায় ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   প্রধান উপদেষ্টা   নির্বাচন   ভোটার এলাকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft