তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম

তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) (সংযুক্ত) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই: সিইসি

পৃথক আরও দুটি বিবৃতিতে বলা হয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। 

এছাড়া জাতীয় পরিকল্পনার ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

বাগদান সেরেছেন বিএনপি নেতা ইশরাক

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   জনপ্রশাসন মন্ত্রণালয়   প্রজ্ঞাপন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft