নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৯ দিন পর দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে, বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

ইউএনজিএ যোগদানের জন্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।

সফরে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। তিনি বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। সফরকালে গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তার সঙ্গে বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা সাক্ষাৎ করেছেন।

নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন ড.  ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জ/উ
শহিদুল আলমকে ধন্যবাদ জানালো ঢাকার ফিলিস্তিন দূতাবাস

শহিদুল আলমকে ধন্যবাদ জানালো ঢাকার ফিলিস্তিন দূতাবাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেয়ায় বাংলাদেশের
জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

রাজধানীর ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতিসংঘ   যুক্তরাষ্ট্র   প্রধান উপদেষ্টা   ড. মুহাম্মদ ইউনূস   শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft