নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে ইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:০৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। এরই মধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে৷ দু-একদিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।

আগামী ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাইযোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।

জ/দি
প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: তারেক রহমান

প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: তারেক রহমান

হিন্দু ধর্মাবলম্বীদের ‘দুর্গাপূজা ও বিজয়া দশমী’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার
বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন,
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে : মির্জা আব্বাস

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, কিন্তু কেউ কিছু
আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা

আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft