ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৭:০৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল।

মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ জনসংযোগে আছেন। কোনও দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। 

দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।

জ/দি
আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সোমবার
প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর)
সম্মেলনের মঞ্চেই নামাজ আদায়, প্রশংসায় ভাসছেন সালাহউদ্দিন

সম্মেলনের মঞ্চেই নামাজ আদায়, প্রশংসায় ভাসছেন সালাহউদ্দিন

কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চের পেছনের অংশে আসরের নামাজ
জামায়াত আমিরের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের অ্যাম্বাসেডর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   সালাহউদ্দিন আহমদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft