জামায়াত আমিরের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের অ্যাম্বাসেডর গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পেন অ্যাম্বাসডর শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। 

জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে বলে উল্লেখ করেছেন স্পেনের অ্যাম্বাসেডর। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনাকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জ/উ
যুক্তরাষ্ট্রে যেতে বাধা প্রসঙ্গে মুখ খুললেন সোহেল তাজ

যুক্তরাষ্ট্রে যেতে বাধা প্রসঙ্গে মুখ খুললেন সোহেল তাজ

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে।
বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ : আমীর খসরু

বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ : আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গৎবাঁধা ধ্যানধারণা দিয়ে আর
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আমির

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য
ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ জামায়াতে ইসলামী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft