জাহাজ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম

উদ্যোক্তাদের জাহাজ খাতে বিনিয়োগে আগ্রহী করতে চলতি সাড়ে সাত শতাংশ ভ্যাট স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্যে দুটি জাহাজ কিনতে গিয়ে সাড়ে সাত শতাংশ ভ্যাটের বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নজরে পড়লে তার সুপারিশে এটি স্থগিত করা হয়।

রোববার ঢাকার একটি হোটেলে বিএসসি ও জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির মধ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, জাহাজ কিনতে গিয়ে ট্যাক্সের সঙ্গে ৭.৫ শতাংশ ভ্যাট লাগানোর বিষয়টি নজরে পড়ে। পরে এ শিল্পের ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গে কথা বললেও তারা বিষয়টি সম্পর্কে জানান। উনাদের (ব্যবসায়ী) কথা শোনার পরে এনবিআরকে বললে তারা বলল এডিবি- ওয়ার্ল্ড ব্যাংক ভ্যাট বসাতে বলেছে। এরপর এনবিআরের সঙ্গে আলোচনা করে এ বছর স্থগিত থাকছে ভ্যাট এবং প্রতিবছর এটা রিভিউ হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের শুল্কআরোপের জন্যে ভ্যাট স্থগিতের এ সিদ্ধান্ত কী না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের বিষয়টি গত ২-৩ মাস ধরে আলোচনা হচ্ছে। আর এই জাহাজ ক্রয় নিয়ে গত (বছর) সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু হয়েছে। সে সময়ই আমরা এটার সন্ধান পাই'।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে। নিঃসন্দেহে দেশের শিপিং ইন্ডাস্ট্রিতে এটি একটি যুগান্তকারী মাইলফলক। নতুন দুই জাহাজ বিএসসিতে যুক্ত হলে বছরে ১৫০ কোটি টাকা আয় বাড়বে। বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় এক লাখ ২০ হাজার ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। বিশ্বদরবারে বাংলাদেশ পরিবেশবান্ধব গ্রিন শিপিংয়ের সম্মান অর্জন করবে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির জন্য আরও তিনটি জাহাজ কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। সব মিলিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসসির জন্য পাঁচটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আরও ছয়টি জাহাজ কেনার বিষয়েও প্রাথমিক অনুমোদন দিয়েছে বিএসসির পর্ষদ।

জ/দি
অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি

অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হয়নি। রাজস্ব আদায় ব্যাহত হওয়ার
বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের
ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, দুশ্চিন্তায় ভোক্তা

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, দুশ্চিন্তায় ভোক্তা

ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর তোড়জোড় চলছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে দেশের বাজারে আরেক দফা দাম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উদ্যোক্তা   জাহাজ   বিনিয়োগ   জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)   বাংলাদেশ শিপিং করপোরেশন   বিএসসি   নৌপরিবহন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft