ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৩ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও, কাগজে-কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তাও বছর ছয়েক আগে। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে হায়দরাবাদে। সেই ম্যাচে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে।

পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না, তার প্রমাণ ২০২৩ সালের ওডিআই ফরম্যাটের এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের সুপার ফোরে ভারতকে ৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। 

এর আগেও ২০১৮ সালে দু’বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম ম্যাচে ভারত জেতে ৩ উইকেটে, ফাইনালে জেতে ৭ উইকেটে। 

সব মিলিয়ে, ইতিহাস ভারতের পক্ষে হলেও বর্তমান লড়াইয়ের সব উত্তেজনা জমে আছে মাঠের ২২ গজেই। এখন দেখার, কে হাসবে শেষ হাসি, পরিসংখ্যান না সাহস?

জ/দি
কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড মারা গেছেন

কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড মারা গেছেন

ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি এবং অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড মঙ্গলবার মারা গেছেন। তার বয়স
বিশ্বকাপের পর ব্রেক নেওয়ার কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক

বিশ্বকাপের পর ব্রেক নেওয়ার কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসির এই
পাকিস্তান সিরিজ দিয়ে অবসর ভাঙছেন ডি কক

পাকিস্তান সিরিজ দিয়ে অবসর ভাঙছেন ডি কক

২০২৩ বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসর নেন কুইন্টন ডি কক। তবে প্রায় দুই বছর পর
টাইগারদের ফাইনাল যাত্রা : শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ

টাইগারদের ফাইনাল যাত্রা : শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ

চলমান এশিয়া কাপে সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করে এশিয়া কাপের ফাইনালের পথে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft