ভারতে উপহার হিসেবে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুড়া চাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য এবার ভারতে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

এর আগে, সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুড়া চালভর্তি পিকআপ ভ্যানটি আখাউড়া স্থলবন্দরে আসে। পরে বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

রাবিতে ভোটের আগে কমপ্লিট শাটডাউনের ডাক

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠানো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে সব প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়ানো হয়েছে।

শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: অর্থ উপদেষ্টা

উল্লেখ্য, দুর্গা পূজা উপলক্ষে উপহারস্বরূপ এবারও ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া দুই দেশের মধ্যে প্রতি বছর বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় হয়ে থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   ভারত   বাংলাদেশ   উপহার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft