শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে।

আজ শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত অভিষেক ও ছাত্রবৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, দুশ্চিন্তায় ভোক্তা

এসময় ব্রাক্ষণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে।

ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনও অনুন্নত জেলা। এর উন্নয়নের জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে।

বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায়

এসময় জেলা সমিতিগুলোকে ব্যক্তি কেন্দ্রীক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। নিজেদের লোকদের মাঝে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   পাঠকের কলাম   অর্থ উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft