হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম

জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনানো শুরু করেছিলেন তাওহিদ হৃদয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে বসে তার ব্যাট। মাঝে-মধ্যে রান পেলেও ছন্দের ঘাটতি ছিল স্পষ্ট। এরই মধ্যে মায়ের অসুস্থতার প্রভাব ছিল, আম্পায়ারদের সঙ্গে ঝামেলা করে জন্ম দিয়েছিলেন বিতর্কের।

তবে হৃদয় সবকিছু ছাপিয়ে গেলেন এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে। ১৬৯ রানের বড় লক্ষ্যে ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি। তাতে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 

হৃদয়ের এমন ইনিংসের প্রশংসা অনেকের কণ্ঠেই ঝড়েছে। এবার তিনি প্রশংসা পেলেন পাশ ভারতের দেশের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলের থেকে। 

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে হার্শা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘তাওহীদ হৃদয় কতটা ভালো সে ব্যাপারে অনেক শুনেছি এবং মাঝেমাঝে তার প্রতিফলনও দেখেছি। কিন্তু আজ সে তার ক্লাস দেখালো। শীর্ষ পর্যায়ের ইনিংস।’

গতকাল শ্রীলংকার স্পিন বিভাগ তেমন প্রভাব রাখতে পারেনি। লেগ স্পিনার হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করলেও সমান ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মহেশ থিকসানা। ১ ওভারেই ১৬ রান দেন কামিন্দু মেন্ডিস। শ্রীলংকার স্পিন বিভাগ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি এক্সে লিখেছেন, ‘দীর্ঘদিন পর আমি এমন একটা শ্রীলঙ্কান দল দেখলাম যাদের স্পিন বোলিংয়ে এতোটা সীমিত বিকল্প।’

জ/উ
রাশফোর্ডের জোড়া গোলে বার্সার জয়

রাশফোর্ডের জোড়া গোলে বার্সার জয়

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুলাইয়ে ধারে আসার পর বার্সেলোনার হয়ে গোলশূন্য ছিলেন মার্কাস র‍াশফোর্ড। অবশেষে জোড়া
সাবেক ক্লাব সিটির কাছে হারল ডি ব্রুইনার নাপোলি

সাবেক ক্লাব সিটির কাছে হারল ডি ব্রুইনার নাপোলি

গত জুনে ইতিহাদ ছাড়ার পর প্রিয় মাঠে এবারই কেভিন ডি ব্রুইনার প্রথম ফেরা। প্রতিপক্ষ হলেও

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft