সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১২ পিএম

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। আজ রোববার এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আজ বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

২০০৮ সালের ২০ জুলাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দিন আহমেদ। 

এর আগে ২০০৭ সালের ১৩ ফেরুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।  

সালাউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এর আগে ১৯৮২ সালের ১৮ জুন হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

জ/জা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছেন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর-কবি নজরুলের
নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী যারা

নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী যারা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.
জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র

জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র

পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা চত্বরে ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft