মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসছে কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের হয়ে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (ফোমেমা) যৌথভাবে নতুন উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, এখন থেকে বায়োমেট্রিক যাচাইকরণ তথা আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হবে। পাশাপাশি সন্দেহজনক এক্স-রে রিপোর্টগুলো পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে এখন থেকে আর কেউ প্রতারণা করে পার পাবে না।

জ/জা
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর-কবি নজরুলের
নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী যারা

নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী যারা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.
জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র

জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র

পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা চত্বরে ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব
১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft