রাকসু-চাকসুর নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়: আমীর খসরু

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচন হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ তাদের সঙ্গে আলাপ করেছি।’

তিনি বলেন, ‘তাদের অভিজ্ঞতা আজ শেয়ার করলাম। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলো দেখে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে। সেটা আমরা জাতীয় নির্বাচনে কিভাবে প্রয়োগ করতে পারব, সেটা জানার জন্য আজকে বসেছিলাম।’

পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে সরকারকে: চরমোনাই পীর

উপদেষ্টা বলেন, ‘তারা আজ ভালো ভালো পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ আমরা ভবিষ্যতে কাজে লাগাব। একই সঙ্গে নিজেদের মধ্যে আলোচনায় তাদেরও উপকার হয়েছে। যেহেতু দুটি নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচনে কী করতে হবে, ছোটখাটো ভুল থাকলে সেগুলো কিভাবে সমাধান করা হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে।’

নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কার আছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখানে তারা কোনো ধরনের শঙ্কার কথা বলেনি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   রাকসু   চাকসু   নির্বাচন   স্বরাষ্ট্র উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft