সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। আজ বৃহস্পতিবার ২০২৬ সালের বাজেট পরিকল্পনার কঠোর বিরোধিতা করে স্কুল থেকে পরিবহণ পর্যন্ত সকল ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। ২০২৩ সালের পরে ফের এই অচলাবস্থায় উদ্বিগ্ন প্রশাসন।

এদিন শিক্ষক, ট্রেনচালক, ফার্মাসিস্ট এবং স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছেন। নিজেদের স্কুলের সামনে বিক্ষোভে যোগ দিয়েছে শিক্ষার্থীরাও। প্যারিসের লিসে মরিস র‍্যাভেল স্কুলের সামনে শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে স্পষ্ট লেখা, ‘সরকারের কার্পণ্যের বিরুদ্ধে স্কুলকে অবরুদ্ধ করো।’

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সৌদির নিরাপত্তায় প্রধান সঙ্গী পাকিস্তান

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, অন্তত আট লাখ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হতে চলেছেন। সকাল থেকেই ফ্রান্সের বিভিন্ন অংশে মোতায়েন করা হয়েছে অন্তত ৮০ হাজার পুলিশ। 

রাশিয়ার হুমকি ঠেকাতে দূরপাল্লার অস্ত্র কিনছে ডেনমার্ক

সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়রুর ঘোষিত গ্রীষ্মকালীন বাজেট পরিকল্পনার বিরুদ্ধেই এই প্রতিবাদ। সংগঠনগুলি মনে করে, এই পরিকল্পনা জনবিরোধী। বর্তমান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এখনো এই পরিকল্পনার কোনো পরিবর্তন ঘোষণা করেননি। পাশাপাশি জনসেবা খাতে আরও ব্যয় করার, ধনীদের উপর উচ্চ কর আরোপ এবং পেনশন প্রকল্প পরিবর্তনের ডাক দিয়েছে সংগঠনগুলি। ফ্রান্সের শ্রমিক সংগঠনগুলি অন্তত ২৫০টি প্রতিবাদ কর্মসূচির ডাকাক দিয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ফ্রান্স   বিক্ষোভ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft