পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কাজে আসবে না: মঈন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম

পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। অন্যথায় সংস্কার কাজে আসবে না। খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে।

আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে একমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধরণায় বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে। 

হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল একমত। ভোটাররা যাকে ভোট দিবেন তারাই জিতবে। এটি নিয়ে বিরোধের কিছু নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   মঈন খান   সংস্কার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft