আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ এএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৩:২৯ পিএম

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিন দিনের আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি দল। অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো।

বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে এই সাতটি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস। এতে নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

আবার একই সময়, একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

এদিকে সাতটি দলের কেউ পাঁচ দফা, কেউ ছয় দফা, কেউবা সাত দফা দাবি তুলেছেন। তবে সবার মূল দাবি প্রায় একই।

দাবিগুলো হলো-
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয়কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা। বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জ/উ
হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী

হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর)
কারও রাজনীতির ভুলে যেন স্বৈরাচার ফিরে না আসে: আমীর খসরু

কারও রাজনীতির ভুলে যেন স্বৈরাচার ফিরে না আসে: আমীর খসরু

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে: মির্জা ফখরুল

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা
পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’

পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’

দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft