রাতে পেঁপে খেলে কী হয়?
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম

দিনের শেষে আমারা বেশিরভাগই হালকা এবং প্রশান্তিদায়ক কিছু খেতে চাই। এমন কিছু খাবার আছে যেগুলো রাতে খেলে তা আমাদের জন্য বেশি উপকারী হতে পারে। তার মধ্যে একটি হলো পেঁপে। সুস্বাদু ও পুষ্টিকর ফল পেঁপে রাতের খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। ঘুমানোর আগে পেঁপে খেলে অতিরিক্ত ওজন কমতে পারে এবং শরীর পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে। শুধু রাতে নয়, প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
২০২২ সালের একটি গবেষণাপত্র অনুসারে, পেঁপে ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই প্রতিদিন রাতে পেঁপে খেলে আমাদের রোগ প্রতিরোধ  বাড়বে দ্রুত।

২. ত্বকের স্বাস্থ্য ভালো থাকে
পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং সি ত্বকের উন্নতি করে, সূক্ষ্ম রেখা এবং বলিরেখা কমায়। নিয়মিত পেঁপে খেলে ত্বকের টানটান ভাব বজায় থাকে। এটি ত্বককে উজ্জ্বল আভা দিতেও সাহায্য করে। ত্বকের সতেজতার জন্য তাই নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

৩. রক্তচাপ কমাতে সাহায্য করে
পেঁপের পটাসিয়ামের পরিমাণ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্য বজায় রেখে, পেঁপে সুস্থ রক্তনালীর কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে। তাই নিয়মিত রাতে পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

৪. চোখের স্বাস্থ্য ভালো রাখে
পেঁপেতে থাকা ভিটামিন এ চোখকে রক্ষা করতে সাহায্য করে এবং বয়সের সঙ্গে সৃষ্ট ম্যাকুলার অবক্ষয় রোধ করতে পারে। এর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস আরও কমায়, চোখের স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি উন্নত করে। চোখ ভালো রাখতে তাই প্রতি রাতে পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

৫. প্রদাহ-বিরোধী প্রভাব 
২০২২ সালের একটি গবেষণাপত্রে তুলে ধরা হয়েছে যে, পেঁপেতে প্রদাহ-বিরোধী যৌগ রয়েছে যা প্রদাহ কমাতে পারে এবং আর্থ্রাইটিসের মতো সমস্যা কমাতে পারে। তাই প্রদাহ থেকে বাঁচতে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করতে পারেন।

জ/উ
সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকাল থেকেই দিনের ছন্দ ঠিক হয়ে যায়-এমনটাই বলে থাকেন অনেকেই। অর্থাৎ, আপনি যেভাবে দিন শুরু
সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা সবচেয়ে বেশি।
পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল

পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে তৈরি হয়েছে অভিনব ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট
নিরাপদ ও উপভোগ্য ভ্রমণের জন্য দরকারি ১০ টিপস

নিরাপদ ও উপভোগ্য ভ্রমণের জন্য দরকারি ১০ টিপস

ভ্রমণ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন স্থানে যাওয়া, নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, এবং

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft