ডাকসু নির্বাচন নিয়ে অভিযোগকারীকে নিয়েই সন্দেহ চিফ রিটার্নিং অফিসারের
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণে টিএসসি কেন্দ্রে আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। লিখিত ব্যাখ্যায় তিনি অভিযোগকারী ভোটারের বারবার বুথে প্রবেশ ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন।

আজ বুধবার চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার বলেন, ৯ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে এক ছাত্রী টিএসসি ভোটকেন্দ্রে অভিযোগ করেন যে, তার হাতে দেওয়া ব্যালটের একটি পাতায় দুই প্রার্থীর পক্ষে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। ছাত্রীটি ভোট প্রদান করতে অস্বীকৃতি জানালে পোলিং কর্মকর্তারা চিহ্নিত ব্যালটটি আলাদা করে সংরক্ষণ করেন এবং তাকে নতুন ব্যালট সরবরাহ করা হয়। পরে তিনি পুনরায় বুথে প্রবেশ করে ভোট প্রদান করেন।

ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাটি তাৎক্ষণিক মিমাংসা করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। তদন্তে উপস্থিত তিন শিক্ষক ও কেন্দ্র প্রধানের বক্তব্যের সঙ্গে ঘটনার বিবরণ মিল পাওয়া যায়।

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, উক্ত ছাত্রী মোট চারবার ভোট বুথে প্রবেশ করেন। প্রথমবার প্রায় ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটেরও বেশি সময় সেখানে অবস্থান করেন।

চিফ রিটার্নিং অফিসারের মতে, ভোটারটির বারবার বুথে প্রবেশ ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতা সন্দেহজনক বলে মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জ/দি
ডিপ্লোমাধারীদের আন্দোলনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডিপ্লোমাধারীদের আন্দোলনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডিপ্লোমাধারীদের সহিংস কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া
জাবিতে আগামীকালও বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

জাবিতে আগামীকালও বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক বিষয় বিবেচনা
উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে, ক্লান্ত প্রার্থী-পোলিং এজেন্টরা

উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে, ক্লান্ত প্রার্থী-পোলিং এজেন্টরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনার কাজ। দীর্ঘ এই গণনা প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে
কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft