শেষ সময়ে সালাহর গোল, জয় পেয়েছে লিভারপুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ এএম

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে নাটকীয় এক জয় লিভারপুলের। প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে ৯৫তম মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে বার্নলিকে হারিয়েছে অলরেডরা। এই জয়ে আবারও টেবিলের শীর্ষস্থান দখল করেছে আর্নে স্লটের দল।

ম্যাচজুড়ে বার্নলির রক্ষণভাগ দুর্দান্তভাবে লিভারপুলকে আটকায়। অলরেডদের হয়ে ডমিনিক সোবোস্লাই ও ফেদেরিকো কিয়েসা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। এদিকে, দ্বিতীয়ার্ধে ফ্যাবিয়ান ভির্টজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্নলির লেসলি উগোচুকুকে।

পাকিস্তানকে পাত্তা না দিয়ে একপেশে জয় ভারতের

৮৪ মিনিটে বার্নলি ১০ জনের দলে পরিণত হলেও লিভারপুল শেষ মুহূর্ত পর্যন্ত গোল খুঁজে পাচ্ছিল না। তবে ইনজুরি টাইমের শেষ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস হাতে লাগায় হ্যানিবাল মেজব্রি, ফলে পেনাল্টির সুযোগ পায় লিভারপুল। সুযোগ কাজে লাগিয়ে সালাহ গোল করেন এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই জয়ে লিভারপুল তৃতীয়বারের মতো মৌসুমের প্রথম চারটি ম্যাচ টানা জয়ের কীর্তি গড়ল। একইসঙ্গে গত এক বছরে প্রতিটি শীর্ষ লিগ ম্যাচে গোল করার ধারাও বজায় রাখল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, টানা চতুর্থ ম্যাচে লিভারপুল শেষ ১০ মিনিট বা তারও পরে গোল করে জয় নিশ্চিত করেছে; যা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড।

বক্সিং তারকা রিকি হ্যাটন মারা গেছে

সালাহর এ গোল তাকে প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৮৮ গোল নিয়ে চতুর্থ স্থানে তুলে নিয়েছে, ছাড়িয়েছে অ্যান্ড্রু কোলকে। ওয়েইন রুনি (২০৮) আছেন তৃতীয় স্থানে। অবাক করা বিষয় হলো, এটি ছিল সালাহর প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯০ মিনিটের পর করা জয়সূচক গোল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   ইংলিশ প্রিমিয়ার লিগ   লিভারপুল   মোহাম্মদ সালাহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft