দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম

কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনার জন্য রাজধানী দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

স্থানীয় সময় রোববার (১৪ আগস্ট) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওআইসির মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বক্তব্য রাখেন।

কানাডা সফরে যাচ্ছেন সিইসি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দিনের জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা রোববার সকালে কাতারে পৌঁছান। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

লাগেজ হারানোর জন্য কুখ্যাত বিমানবন্দরগুলোর নাম জেনে নিন

কাতারের উপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য কাতার এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে। আগামীকাল এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভ্রমণ   কাতার   দোহা   পররাষ্ট্র উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft