চলতি মাসের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৩০ কোটি ৬০ লাখ ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৭:০৬ পিএম

চলতি সেপ্টেম্বরে প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৭৫ টাকা হিসাবে)।  

এই  প্রবাসী আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। আগের বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৫ কোটি ডলার।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলারে

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে আসা প্রবাসী আয় আগের মাস আগস্টের প্রথম ১৩ দিনে আসা আয়ের চেয়েও বেশি। আগের মাস আগস্টের ১৩দিনে প্রবাসী আয় এসেছিল ১০৪ কোটি ১৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ডলার।  

বাণিজ্য ঘাটতি কমলে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমতে পারে: বাণিজ্য উপদেষ্টা

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি   রেমিট্যান্স   প্রবাসী আয়   ডলার   টাকা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft