প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা: নির্বাচন কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৪ এএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে।  

রোববার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন।

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ৮ হাজার কোটি টাকা খতিয়ে দেখবে দুদক

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যের শুরুতে '৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং '২৪ এর গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদের সংশয় নেই: উপদেষ্টা সাখাওয়াত

বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীদের মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন যা সংশিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন বলে তিনি জানান।  তিনি এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

আ. লীগ আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন বেশি হয়েছে: আইন উপদেষ্টা

ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়া বিষয়ে মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাইকমিশন সব রকম প্রচার-প্রচারণা চালাবে বলে তিনি জানান।  

পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   জাতীয় নির্বাচন   নির্বাচন কমিশনার   প্রবাসী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft