ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড ও রোমানিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম

রাশিয়ার নতুন ড্রোন হামলার জেরে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়া। স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) তারা এই যুদ্ধবিমান মোতায়েন করে। 

রোমানিয়া জানিয়েছে, তাদের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করেছে। সেজন্যই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন তারা। 

ইসরাইলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে গ্লোবাল সমুদ ফ্লোটিলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়েছেন যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে তার ড্রোন অভিযান সম্প্রসারণ করছে। পশ্চিমা দেশগুলোর উচিত রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এটি শুধু তখনই হবে, যখন সব ন্যাটো দেশ একই পদক্ষেপ নেবে এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করবে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলার সময় একটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার গভীর রাতে দেশটি দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো জাতীয় আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত করেছিল এবং এটি রাডার থেকে অদৃশ্য হওয়া পর্যন্ত রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রামের কাছে ট্র্যাক করেছিল।

শনিবার, পোল্যান্ড জানিয়েছে যে রাশিয়ান ড্রোনগুলো তাদের সীমান্তের খুব কাছে ইউক্রেনে আঘাত করায় তারা ও তার ন্যাটো মিত্ররা সীমান্তে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করেছে।

পানির নিচে ২৯ মিনিট শ্বাস বন্ধ, বিশ্বরেকর্ড ক্রোয়েশিয়ান যুবকের

ড্রোন হুমকির কারণে পোলিশ সামরিক কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ এক বিবৃতিতে জানায়, আমাদের আকাশসীমায় পোলিশ ও মিত্রদের যুদ্ধবিমান উড়ছে আর স্থলভিত্তিক প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ইউক্রেন যুদ্ধ   রাশিয়া   পোল্যান্ড   রোমানিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft