পানির নিচে ২৯ মিনিট শ্বাস বন্ধ, বিশ্বরেকর্ড ক্রোয়েশিয়ান যুবকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম

পানির নিচে দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ রাখার কৌশলে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার ফ্রিডাইভার ভিতোমির মারিচিচ। তার এই অসাধারণ কৃতিত্ব আন্তর্জাতিক ফ্রিডাইভিং ও অ্যাথলেটিক জগতে আলোড়ন সৃষ্টি করেছে।

মারিচিচ ৩ মিটার গভীর একটি সুইমিং পুলের তলদেশে টানা ২৯ মিনিট ৩ সেকেন্ড শ্বাস বন্ধ রেখে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। এই রেকর্ডের মাধ্যমে তিনি আগের রেকর্ডকে প্রায় পাঁচ মিনিটে ছাড়িয়ে গেছেন। দীর্ঘ প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক প্রস্তুতির মাধ্যমে তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।

সাধারণ মানুষ মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ রাখতে পারে, তবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিডাইভাররা প্রায় অর্ধঘণ্টা পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম হন। মারিচিচের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং অনুশীলন, হৃদ্যন্ত্রের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং ধ্যানের ভূমিকা। রেকর্ডের জন্য তিনি প্রস্তুতির সময় অক্সিজেন ব্যবহার করেছেন।

এই রেকর্ডের মাধ্যমে মারিচিচ পানির নিচে দীর্ঘ সময় শ্বাস বন্ধ রাখার বিশ্বরেকর্ডের দখল এখন তাঁরই। এর আগে আগের রেকর্ডধারীরা ২৪ মিনিটের কাছাকাছি সময় পানির নিচে থাকতে সক্ষম হয়েছিলেন। তথ্যসূত্র : সামাটিভি

জ/দি
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যায় নতুন রেকর্ড

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যায় নতুন রেকর্ড

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা বেড়ে রেকর্ড প্রায় এক লাখে পৌঁছেছে।
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা ও টিভি সিরিজ দেখার অপরাধে দেয়া হচ্ছে মৃত্যুদণ্ড

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা ও টিভি সিরিজ দেখার অপরাধে দেয়া হচ্ছে মৃত্যুদণ্ড

উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের মাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। বিশেষ করে বিদেশি
দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি

দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

প্রায় এক সপ্তাহ ধরে জেন-জি বিক্ষোভ ও এর জেরে প্রাণহানিতে বিপর্যস্ত নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিশ্বরেকর্ড   ক্রোয়েশিয়া   আন্তর্জাতিক   ফ্রিডাইভিং   অ্যাথলেটিক   সুইমিং পুল   প্রশিক্ষণ   শারীরিক   মানসিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft