ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৭ পিএম

বাংলাদেশসহ ১৪২টি দেশ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সমর্থনে এই প্রস্তাব গৃহীত হয়। ভোটে ১৪২টি দেশ পক্ষে ভোট দেয়, যা মধ্যপ্রাচ্যে শান্তির পথে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ১২ দেশ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সুস্পষ্ট সমর্থন দিয়েছে। তারা বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি এখন আরও জোরালো হলো।

ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ জাতিসংঘের এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি দখলদারিত্ব শেষ করার এবং আমাদের স্বাধীন রাষ্ট্র অর্জনের পথে একটি মাইলফলক।

ঘোষণায় উল্লেখ করা হয়েছে, হামাসকে অবশ্যই সব জিম্মি মুক্ত করতে হবে। ৭ অক্টোবর বেসামরিক লোকদের ওপর হামলার জন্য হামাসকে নিন্দা জানানো হচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তির লক্ষ্যে সমষ্টিগত পদক্ষেপ নিতে হবে। ঘোষণাটি ইতোমধ্যে আরব লীগ সমর্থন করেছে এবং জুলাই মাসে ১৭টি সদস্য রাষ্ট্র এতে স্বাক্ষর করেছে। 

সূত্র: আল-জাজিরা, ইউএন নিউজ

জ/উ
সৈয়দপুরে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

সৈয়দপুরে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার
জাকসুর ফল মেনে নেওয়ার আহ্বান ছাত্রদলের এজিএস প্রার্থীর

জাকসুর ফল মেনে নেওয়ার আহ্বান ছাত্রদলের এজিএস প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন
জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭টায় : প্রধান নির্বাচন কমিশনার

জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭টায় : প্রধান নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা দুপুর আড়াইটার মধ্যে শেষ হবে
শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার

শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস (FT) দাবি করেছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শেখ হাসিনার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসরায়েল   ফিলিস্তিন   ১৪২টি দেশ   বাংলাদেশ   দ্বিরাষ্ট্রভিত্তিক   বাস্তবায়ন   জাতিসংঘ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft