জাকসুর ফল মেনে নেওয়ার আহ্বান ছাত্রদলের এজিএস প্রার্থীর
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের নারী এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা। গতকাল শুক্রবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান ইকরা।

ইকরা লেখেন, ‘জাকসু নির্বাচনে জয়-পরাজয়ের উর্ধ্বে সুষ্ঠ ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম, কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে।’

তিনি আরও লেখেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে এজিএস হিসেবে মনোনীত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এজন্য আমি চিরকৃতজ্ঞ। জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটা নতুন ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল।

জ/উ
জাবিতে আগামীকালও বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

জাবিতে আগামীকালও বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক বিষয় বিবেচনা
উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে, ক্লান্ত প্রার্থী-পোলিং এজেন্টরা

উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে, ক্লান্ত প্রার্থী-পোলিং এজেন্টরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনার কাজ। দীর্ঘ এই গণনা প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে
কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে
প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)   ক্যাম্পাস   একাডেমিক   প্রশাসনিক   কার্যক্রম   প্রশাসন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft