জাবিতে আগামীকালও বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক বিষয় বিবেচনা করে আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। প্রশাসন জানিয়েছে, খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, ‘আগামীকাল সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা টিম) যথারীতি চালু থাকবে। আগামী সোমবার ক্লাস চলমান থাকবে তবে ফাইনাল পরিক্ষা স্থগিত থাকবে।’

উল্লেখ্য, জাকসু নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আজ তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে।

জ/উ
কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে
প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান
প্রাথমিকে সাপ্তাহিক ছুটি ২ দিন রেখে অন্যান্য ছুটি কমছে

প্রাথমিকে সাপ্তাহিক ছুটি ২ দিন রেখে অন্যান্য ছুটি কমছে

প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমিয়ে আনা হবে বলে
চবিতে ক্লাস-পরীক্ষা শুরু, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম

চবিতে ক্লাস-পরীক্ষা শুরু, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে পরীক্ষা চলছে বলে জানা গেছে। তবে পুরো

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)   ক্যাম্পাস   একাডেমিক   প্রশাসনিক   কার্যক্রম   প্রশাসন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft