ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হবে এবং সেখানেই সরাসরি ভোট গণনার ফলাফল প্রদর্শন করা হবে।’

আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।

জানা যায়, চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী এবার ডাকসুর ২৮টি পদে লড়বেন মোট ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে প্রশাসন।

এবারের নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কার্জন হলে ভোট দিচ্ছেন শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিচ্ছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

রোকেয়া হলের ভোট হচ্ছে টিএসসিতে, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের ভোট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে।

এছাড়া স্যার এ এফ রহমান হল, মুহসীন হল ও বিজয় একাত্তর হলের ভোটকেন্দ্র করা হয়েছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা। ভূতত্ত্ব বিভাগে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হল এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে ভোট দিচ্ছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা।

জ/উ
‘ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ’

‘ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা
ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা বলে মন্তব্য করেছেন
ডাকসু নির্বাচন : ‘আজকের দিনটা আমাদের জন্য উৎসবের দিন’

ডাকসু নির্বাচন : ‘আজকের দিনটা আমাদের জন্য উৎসবের দিন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯
ভোটটা উদযাপন করতে চাই : ছাত্রদল প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল

ভোটটা উদযাপন করতে চাই : ছাত্রদল প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। কোনো ধরনের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিশ্ববিদ্যালয়   প্রশাসন   কেন্দ্রীয় ছাত্র সংসদ   ডাকসু সংসদ নির্বাচন   এলইডি স্ক্রিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft