ডাকসু নির্বাচন : ‘আজকের দিনটা আমাদের জন্য উৎসবের দিন’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করে দেওয়া হয়েছে।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। অন্য বারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠা।

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। কোনো ধরনের অভিযোগ করতে চাই না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে এসে নিয়ম লঙ্ঘন করে ঢুকে পড়েছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ করেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। তিনি বলেন, ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে ও লিফলেট বিতরণ করছে। তারা বলছে, এগুলো ভোটারদের তথ্য, কিন্তু ভোটারদের তথ্য হলে এখানে ভোটারদের নাম লেখা থাকতো প্রার্থীদের না। তারা যা করছে তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসির ভোটকেন্দ্রসহ প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এবারের নির্বাচনে ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো। শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। যদিও এতে ভোটারদের কিছুটা কষ্ট হচ্ছে।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে অনভিপ্রেত যেকোনো ঘটনা এড়াতে প্রবেশ পথের কিছুটা সামনেই অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা। প্রতিটি প্রবেশপথে স্টিকারবিহীন গাড়িতে তল্লাশি করা হচ্ছে।

ডাকসু নির্বাচনের প্রতিজন ভোটারকে ৫২৬ জন প্রার্থী থেকে ৪১ জন নির্বাচন করে ভোট দিতে হবে। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ভোট দিয়ে বের হয়ে শিক্ষার্থী লায়লা রহমান বলেন, আজকের দিনটা আমাদের জন্য উৎসবের দিন। এত বড় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পেরে সত্যিই দারুণ লাগছে।

ভোটাধিকার প্রয়োগ করতে পেরে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছে আনন্দ আর প্রত্যাশার কথা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে পেরে তারা আশা প্রকাশ করেছেন, এ নির্বাচন থেকে উঠে আসবে যোগ্য ও কার্যকর নেতৃত্ব, যারা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।

ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসসঙ্গে অনভিপ্রেত যেকোনো ঘটনা এড়াতে প্রবেশ পথের কিছুটা সামনেই অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা।

ডাকসু নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাদিক কায়েম-মহিউদ্দিন খানসহ প্যানেলের বেশ কয়েকজন প্রার্থী।

ডাকসু নির্বাচনে ভোট দিতে আগে থেকেই লাইনে দাঁড়ান ভোটাররা। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদসহ অন্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের  ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জ/উ
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে
নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা

নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা

আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে সরকার থেকে
নুরের শর্টটাইম মেমোরি লস নিয়ে কী বলছেন ঢামেক পরিচালক

নুরের শর্টটাইম মেমোরি লস নিয়ে কী বলছেন ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানিয়েছে ঢাকা মেডিকেল
কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা বিশ্ববিদ্যালয়   ছাত্র সংসদ   সংসদ নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft