নুরের শর্টটাইম মেমোরি লস নিয়ে কী বলছেন ঢামেক পরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। এতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) ফামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ঢামেক পরিচালক বলেন, নুরের নাকের হাড় ভেঙে গেছে। এজন্য মাঝে মাঝে সামান্য রক্ত বের হচ্ছে। এ সমস্যা পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের শঙ্কা কেটে গেছে।

তিনি বলেন, বর্তমানে তার কিছুটা জ্বর আছে। তবে শর্ট টাইম মেমোরি লস নিয়ে গুজব ছড়ানো হয়েছে। এটা সঠিক নয়। এ ধরনের আঘাতের কারণে এমন জটিলতার আশঙ্কা নেই।

আসাদুজ্জামান বলেন, তাকে এখনই বাসায় নেওয়া সম্ভব নয়। আরও কয়েক দিন সময় লাগবে তার সুস্থতার জন্য। তবে পরিবার চাইলে তাকে বিদেশে নিয়ে যেতে পারে।

এদিকে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা।

গত ৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তাসহ সব ধরনের সহায়তা, প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয়।

কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

জ/উ
কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত
সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর

সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর

এবার দুর্গাপূজায় মদ-গাজার আসর বসানো যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর
রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬

রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬

রাজধানীতে ‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে
ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। এই নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণঅধিকার পরিষদ   নুরুল হক নুর   ঢাকা মেডিকেল কলেজ   ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft