যেসব ভুলে শরীরে মেদ জমে, জিমে না গিয়েও কমানো যায় ওজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৪:২৫ পিএম

ওজন হ্রাস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শৃঙ্খলা এবং ডেডিকেশন। আপনিও যদি জিমে না গিয়ে মেদ কমাতে চান, তাহলে ফিটনেস ট্রেইনারদের দেওয়া এই ৬ পরামর্শ মাথায় রাখুন।

১. মেদ না কমার যে কারণগুলো রয়েছে, যার প্রথমটি হলো অ্যাক্টিভ না থাকা। এই কারণে প্রতিদিন অন্তত ১০ হাজার স্টেপস হাঁটার কথা বলা হয়েছে।

২. মেদ না কমার দ্বিতীয় কারণ মানসিক চাপ। স্ট্রেস থেকে অস্বাস্থ্যকর খাবারের আকাঙ্ক্ষা বাড়ে এবং শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়ায়। যার ফলে পেটে চর্বি জমে। এটি এড়াতে মেডিটেশন ও ব্রিদিং প্র্যাকটিসের পরামর্শও দিয়েছেন ফিটনেস বিশেষজ্ঞরা।

৩. পেট ভালো না থাকলে খাবারের পুষ্টি শরীরে শোষিত হয় না। এর ফলে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই যাতে পেট পরিষ্কার থাকে, তার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খান। একইসঙ্গে দই রাখুন রোজের ডায়েটে, এতে থাকা প্রোবায়োটক হজম ক্ষমতা ভালো রাখে।

৪. অনেকেই বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেয় না, তবে সময়মতো খাবার না খেলেও মেটাবলিজম নষ্ট হয়ে যায়। আর ফলে মেদ জমে শরীরে। তাই এবার থেকে সময়মতো খাবার খান, কিন্তু অবশ্যই পরিমাপ মতো খাবার খেতে হবে।

৫. মেদ না কমার আরেকটি কারণ হল হরমোনের ভারসাম্যের অভাব। এতে মেটাবলিজমও ধীর হয় এবং মেদ বাড়ে। এ জন্য চিকিৎসকের সঙ্গে দেখা করে লাইফস্টাইল ঠিক করুন।

৬. মেদ কমানোর ক্ষেত্রে মেটাবলিজমের বড় ভূমিকা রয়েছে। যারা জল কম পান করেন, তাদের বিপাক প্রক্রিয়া ধীর গতিতে হয়। স্থূলতা না কমানোর এটিও হতে পারে আরেকটা কারণ।

জ/উ
হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

ইদানীং আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎ জ্বরের কবলে পড়ছেন অনেকেই। অনেক রোগের কারণে জ্বর হতে পারে।
স্বাস্থ্যসম্মত ডায়েটে  যে লো-ক্যালরি স্ন্যাকসগুলো

স্বাস্থ্যসম্মত ডায়েটে যে লো-ক্যালরি স্ন্যাকসগুলো

ওজন কমানোর জন্য অনেকে নানা ধরনের পদ্ধতি অনুসরণ করেন। জিমে যাওয়া বা বাসায় ফ্রি হ্যান্ড
মনে প্রশান্তি জন্য যে পাঁচটি কাজ করতে পারেন

মনে প্রশান্তি জন্য যে পাঁচটি কাজ করতে পারেন

আমাদের সবার জীবন আজকাল দ্রুত এগিয়ে চলেছে। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ক্লান্ত এবং
ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

চুল পড়া বা পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? আপনি একা নন। অনেকেই এই সমস্যায় পড়েন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft