রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম

রাজধানীতে ‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়। 

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

জ/উ
ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। এই নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর
৩৩ বছর পর মাটি খুঁড়ে তোলা হলো রহস্যময় জাহাজ

৩৩ বছর পর মাটি খুঁড়ে তোলা হলো রহস্যময় জাহাজ

প্রায় ৩৩ বছর আগের কথা- বরিশালের তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় একটি জাপানি
ডাকসু নির্বাচন: প্রচার শেষ, কাল ভোট

ডাকসু নির্বাচন: প্রচার শেষ, কাল ভোট

পাঁচ বছর পর ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। গতকাল ৭ সেপ্টেম্বর ছিল প্রচারের
শহীদ মিনারে নেওয়া হয়েছে বদরুদ্দীন উমরের মরদেহ

শহীদ মিনারে নেওয়া হয়েছে বদরুদ্দীন উমরের মরদেহ

প্রখ্যাত লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   মঞ্চ ৭১   ষড়যন্ত্র   ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft