ত্রাণ সহায়তা নিয়ে সিরীয় জনগণের পাশে সৌদি আরব
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৯ এএম

সৌদি আরবের ত্রাণ সংস্থা কেএসরিলিফের সুপারভাইজার জেনারেল ডা. আবদুল্লাহ আল-রাবিয়াহ রবিবার সিরিয়ায় ১৬টি সমন্বিত মানবিক উদ্যোগের উদ্বোধন করেছেন।

একটি উচ্চপর্যায়ের সৌদি প্রতিনিধি দলের সঙ্গে সিরিয়ায় গিয়ে তিনি আরব নিউজকে বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। সিরিয়ায় মানবিক কার্যক্রমে সৌদি আরব দীর্ঘদিন ধরে কাজ করছে-এটা সবারই জানা। আমরা সিরিয়ার জনগণকে সংঘাত শুরুর আগে, সংঘাত চলাকালে সহায়তা দিয়েছি, আর এখন সংস্কারকালেও আমরা আবার তাদের পাশে দাঁড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা স্বাস্থ্যখাত, আশ্রয়খাত ও সামাজিক সহায়তার জন্য একাধিক প্রকল্প চালু করেছি। পাশাপাশি খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও কাজ করছি। আমাদের লক্ষ্য হলো সিরিয়ার জনগণকে, বিশেষ করে নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়ন করা-যাতে তারা কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে যায়। আমরা আশা করি, এর পরেই উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হবে।’

প্রথম যে উদ্যোগটি ঘোষণা করা হয়েছে, সেটি হলো লাইফসেভিং মেডিকেল ইকুইপমেন্ট প্রোগ্রাম। এর আওতায় ১৭টি কেন্দ্রীয় হাসপাতালে সিটি স্ক্যানার, আধুনিক আইসিইউ সরঞ্জাম ও নতুন প্রজন্মের ডায়ালাইসিস ইউনিট সরবরাহ করা হবে। এছাড়া দেশজুড়ে ৪৫৪টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন বিতরণ করা হবে।

প্রকল্পটির আওতায় ৪৫টির বেশি বিশেষতায় ১ হাজার ২২০ জন সৌদি চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োজিত থাকবেন। এর মধ্যে রয়েছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট, স্নায়ু চিকিৎসা, শিশু ক্যান্সার সার্জারি এবং দাহ্য আঘাতের চিকিৎসা।

এর পাশাপাশি ১ লাখ ২৮ হাজার ১৫৯ ঘণ্টার স্বেচ্ছাসেবী কার্যক্রম নির্ধারণ করা হয়েছে, যা পর্যায়ক্রমিকভাবে চলমান থাকবে।

সিরিয়ার দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা রায়েদ আল-সালেহ কেএসরিলিফকে সিরিয়ার প্রতি সহায়তার জন্য প্রশংসা করেছেন।

জ/উ
গাজায় ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে ইসরায়েল, গুড়িয়ে দেওয়া হচ্ছে সব ভবন

গাজায় ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে ইসরায়েল, গুড়িয়ে দেওয়া হচ্ছে সব ভবন

গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের অভিযানে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে
ভেনিজুয়েলায় হামলার উদ্দ্যেশে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলায় হামলার উদ্দ্যেশে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলায় কার্যরত মাদক কার্টেলগুলোকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটি পুয়ের্তো
ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ ট্রাম্প : মার্কিন উপদেষ্টা

ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ ট্রাম্প : মার্কিন উপদেষ্টা

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে 'হতাশ'
ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যদি পশ্চিমা সেনা মোতায়েন করা হয় তবে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সৌদি আরব   সিরিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft