গাজায় ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে ইসরায়েল, গুড়িয়ে দেওয়া হচ্ছে সব ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ এএম

গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের অভিযানে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, নতুন করে ইসরায়েল গাজা সিটিতে শেষ বহুতল ভবনগুলোও ধ্বংস শুরু করেছে।

আল জাজিরা সূত্রে জানা গেছে, রবিবারের হামলায় আল-রুয়া টাওয়ার ধ্বংস করা হয়। একই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে শুধু উত্তরাঞ্চলেই নিহত হয়েছেন ৪৯ জন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রবিবার তারা আল-রুয়া টাওয়ারে হামলা চালিয়েছে। এর আগে ভবন খালি করার হুমকি দেওয়া হয়, ফলে সেখানকার বাসিন্দা ও আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো অস্থায়ী তাঁবু ছেড়ে পালিয়ে যায়।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া, যিনি হামলার সময় ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন, তিনি আল-জাজিরাকে বলেন- পরিস্থিতি ভয়াবহ, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ‘আজ শত শত পরিবার তাদের আশ্রয় হারিয়েছে। ইসরায়েল এসব বিস্ফোরণের মাধ্যমে ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলে ঠেলে দিতে চাইছে। কিন্তু সবাই জানে, দক্ষিণেও কোনো নিরাপদ জায়গা নেই, নেই কোনো মানবিক করিডর।’

এদিকে, রামাল্লাহর পূর্বে তাইবেহ গ্রামের কাছে এক বেদুইন পরিবারকে হামলা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একই সময়ে ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরে অব্যাহতভাবে অভিযান ও গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে, আর গাজা উপত্যকায় চলছে নিরলস হামলা।

এছাড়া, রামাল্লাহর উত্তর-পূর্বে সিনজিল শহরে ফিলিস্তিনিদের ও তাদের সম্পত্তির ওপরও গুলি চালিয়েছে বসতি স্থাপনকারীরা।

ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলা ঘটে তখন, যখন ফিলিস্তিনিরা শহরের উত্তরে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল।

জ/উ
ভেনিজুয়েলায় হামলার উদ্দ্যেশে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলায় হামলার উদ্দ্যেশে যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলায় কার্যরত মাদক কার্টেলগুলোকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটি পুয়ের্তো
ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ ট্রাম্প : মার্কিন উপদেষ্টা

ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ ট্রাম্প : মার্কিন উপদেষ্টা

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে 'হতাশ'
ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যদি পশ্চিমা সেনা মোতায়েন করা হয় তবে
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল।স্থানীয় সময় শুক্রবার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft