ডাকসুর ভোটকেন্দ্রে ব্যাগ-মোবাইল ফোনসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন ক্যাম্পাসের আটটি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটগ্রহণের সময় কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন-ব্যাগসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

এদিকে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আটটি কেন্দ্রে বুথ সংখ্যা ৮১০টি নির্ধারণ করা হয়েছে। এসব বুথে সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার যদি গড়ে ১০ মিনিটও সময় নেয়, তবুও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।

জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক।

জ/উ
ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে
নতুন প্রস্তাবের প্রয়োগ ও বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে

নতুন প্রস্তাবের প্রয়োগ ও বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ পরিপ্রেক্ষিতে বেশকিছু নতুন বিধান যুক্ত করে
ডেঙ্গুতে গেল আরও ২ প্রাণ, নতুন শনাক্ত ৩৬৪

ডেঙ্গুতে গেল আরও ২ প্রাণ, নতুন শনাক্ত ৩৬৪

মশাবাহিত ডেঙ্গুতে ভুগে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা বিশ্ববিদ্যালয়   কেন্দ্রীয় ছাত্র সংসদ   ক্যাম্পাস   অংশগ্রহণকারী   জাতীয়তাবাদী ছাত্রদল   ইসলামী ছাত্রশিবির   বামজোট   ইসলামী ছাত্র আন্দোলন   গণতান্ত্রিক ছাত্রসংসদ   ছাত্র অধিকার পরিষদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft