আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কার পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে জেলা বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান দেশে ফিরলে বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে: সালাহউদ্দিন

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ এসব ইমোশনকে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।”

দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ আমলে নির্যাতন-গুম-খুনের কারণে কোনো সম্মেলন আয়োজনের সুযোগ ছিল না। হাজার হাজার মামলার কারণে নেতারা পালিয়ে ছিলেন। তবে সব বাধা অতিক্রম করে তরুণদের সঙ্গে নিয়ে এবার সফল সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন উল্লেখ করে ফখরুল বলেন, “এটি ঠাকুরগাঁও বিএনপির নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয়। এই সম্মেলন বিএনপির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।”

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

এসময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   নির্বাচন   বিএনপি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft