তারেক রহমান দেশে ফিরলে বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম

দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তিনি ফিরলেই নির্বাচনের জন্য বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী প্রচারের কাজ অর্ধেক হয়ে যাবে। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে; যার মাধ্যমে জাতীর আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

তিনি আরও বলেন, খুব দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলছি না তখন নির্বাচন হয়ে যাবে। তবে তিনি দেশে এলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারাদেশে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনকে তিনি অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা হবে বলেও উল্লেখ করেন।

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া ইসলামের শিক্ষা নয় : রিজভী

এসময় আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল প্রসঙ্গে তিনি বলেন, আজকে দেখলাম আওয়ামী লীগ এক জায়গায় মিছিল দিচ্ছে। এক জায়গায় বলছে- জয়, দেড় মাইল দূরে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে বলছে- বাংলা। এই হচ্ছে এখন আওয়ামী লীগের অবস্থা। সুতরাং এই অবস্থা থেকে যাতে তারা মুক্তি না পায়, সেই রকম রাজনীতি বাংলাদেশে আমাদের স্থাপন করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   তারেক রহমান   সালাহউদ্দিন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft