আকাশে নেই বৃষ্টির ছোঁয়া, গরমে অস্বস্তি রাজধানীতে
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম

সেপ্টেম্বরের সকাল, দিনের শুরুতেই গরমে অস্বস্তি নিয়ে দিন কাটাচ্ছে নগরবাসী। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা ৮৮ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দিন গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম আরও তীব্র হতে পারে।

সকাল ৭ টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।  

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।  

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্য প্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে।

জ/উ
অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা

অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা

আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সকাল
রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ - ঢাকা সফরে টিআই চেয়ারম্যান

রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ - ঢাকা সফরে টিআই চেয়ারম্যান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, ‘সহিংসতা, সাংবাদিকদের হয়রানি এবং কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের
মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না। এ ছাড়া রেক্সিন, পলিথিন,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তাপমাত্রা   পূর্বাভাস   আবহাওয়া অধিদপ্তর   লঘুচাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft