অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৭ এএম

আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অন্যদিকে, দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্য প্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। 

এছাড়া, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

জ/উ
রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ - ঢাকা সফরে টিআই চেয়ারম্যান

রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ - ঢাকা সফরে টিআই চেয়ারম্যান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, ‘সহিংসতা, সাংবাদিকদের হয়রানি এবং কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের
মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না। এ ছাড়া রেক্সিন, পলিথিন,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট

জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আবহাওয়া   অধিদপ্তর   পূর্বাভাস   তাপমাত্রা   ঢাকা   খুলনা   বরিশাল   চট্টগ্রাম   সিলেট   রংপুর   রাজশাহী   ময়মনসিংহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft