ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ১০:০৭ পিএম

আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। এক বছরের কম সময়ের মধ্যে শুরু হওয়া এই আসরের টিকিটের মূল্য অবশেষে প্রকাশ করেছে ফিফা। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারিত হবে দর্শক চাহিদার ওপর ভিত্তি করে।

ফিফার ঘোষণায় জানা গেছে, গ্রুপপর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৭ হাজার ২০০ টাকা (৬০ ডলার)। অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে প্রায় ৮ লাখ ৭ হাজার টাকা (৬৭৩০ ডলার)।

বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা হোস্ট শহরে থাকেন বা আগে থেকেই জানেন তাদের দল কোথায় খেলবে, তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত। কারণ দাম যে কোনো সময় বাড়তে বা কমতে পারে।’

এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার (প্রায় ৩ হাজার থেকে ৫৭ হাজার টাকা)। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই সীমা ছিল ৬৯ থেকে ১,৬০৭ ডলার (প্রায় ৮ হাজার থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা)। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে টিকিটের দাম আরও বেড়েছে।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১০৪টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি ভেন্যুতে। এবারে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

ফিফা জানিয়েছে, প্রথম ধাপে শুধু ভিসা কার্ডধারীরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত ভক্তদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে, আর ১ অক্টোবর থেকে শুরু হবে বিক্রি। এক ব্যক্তি এক ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।

এদিকে মে মাস থেকেই বিক্রি হচ্ছে ভিআইপি আতিথেয়তা প্যাকেজ। মেটলাইফ স্টেডিয়ামে (নিউ জার্সি) ফাইনালসহ আটটি ম্যাচের জন্য এসব টিকিটের দাম ৪ লাখ ২০ হাজার টাকা (৩৫০০ ডলার) থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮৮ লাখ টাকা (৭৩,২০০ ডলার) পর্যন্ত।

স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ব্রাজিলসহ মোট ১৩টি দল নিশ্চিত করেছে তাদের জায়গা।

জ/উ
আইপিএলকে জনপ্রিয় করতে সব নিয়ম ভাঙা হয়

আইপিএলকে জনপ্রিয় করতে সব নিয়ম ভাঙা হয়

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। অন্যান্য খেলার সঙ্গে প্রতিযোগিতাতেও পিছিয়ে নেই
নেদারল্যান্ডসকে ধবল ধোলাইয়ে বাধা হলো বৃষ্টি

নেদারল্যান্ডসকে ধবল ধোলাইয়ে বাধা হলো বৃষ্টি

শুধু হুংকার দিয়েই থামেননি, আজ বড় সংগ্রহের নেতৃত্বও দিলেন লিটন দাস। সিরিজ শুরুর আগে ২০০-২৫০
নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছেন তারা। বাংলাদেশের সামনে নেদারল্যান্ডসকে আজ হোয়াটওয়াশের
বিমান আটকে দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে!

বিমান আটকে দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজ নেপাল যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭১ এ। দুপুর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র   মেক্সিকো   কানাডা   ফিফা ফুটবল   বিশ্বকাপ   আর্জেন্টিনা   ব্রাজিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft