নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছেন তারা। বাংলাদেশের সামনে নেদারল্যান্ডসকে আজ হোয়াটওয়াশের হাতছানি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসের লড়াইয়ে হেরেছেন লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।

বিমান আটকে দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে!

সিরিজে প্রথমবারের মতো খেলবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম‍্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নেদারল্যান্ডস একাদশ- ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, অনি তেজা, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিংগেল, কাইল কেলিন, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   বাংলাদেশ   নেদারল্যান্ডস   সিরিজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft