সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:১১ পিএম

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র‌্যালি পূর্বে তিনি এসব কথা বলেন। 

বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি সম্পর্কে রিজভী বলেন, এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কী? কোনো জনগণ বলতে পারবে? গ্রামের মানুষ, এ দেশের সাধারণ মানুষ কি বলতে পারবে? এটা তো কখনো ব্যবহার করা হয়নি। এর কোনো দৃষ্টান্ত নেই। এটি তো জনগণ চায় না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপূণ রায়।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ।

জ/উ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি
‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে: গয়েশ্বর

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে: গয়েশ্বর

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র
জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই

জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই জাতীয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন   ঢাকা বিশ্ববিদ্যালয়   ছাত্র সংসদ      বিএনপি   ছাত্রদল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft