জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই জাতীয় পার্টির। রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঘোষণাপত্রসহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ। এই তিনটি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা? জাতীয় পার্টি। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে কোন বিবেচনায় তারা এই বাংলাদেশে রাজনীতি করবে?

এনসিপির আহ্বায়ক বলেন, আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে এ রকম একটা দিন দেখতে হবে, এটা আমরা কেউ কল্পনাও করিনি। এটা শুধু দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিতও নয়, এটা উদ্বেগজনকও। আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এটা আমাদের ভাবাচ্ছে।

নাহিদ ইসলাম চিকিৎসকদের কাছ থেকে নুরের সার্বিক অবস্থার খোঁজ নেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কথা হয় তার। নাহিদ তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানান।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ সঙ্গে ছিলেন।

জ/উ
বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে : মির্জা ফখরুল

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে : মির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব
এবার জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চাইল এনসিপি

এবার জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চাইল এনসিপি

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক
জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার প্রধান উপদেষ্টা ড.

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্তর্বর্তী সরকার   জাতীয় নাগরিক পার্টি   নাহিদ ইসলাম   বাংলাদেশ   রাজনীতি   জাতীয় পার্টি   গণঅধিকার পরিষদ   নুরুল হক নুর   ঢাকা মেডিকেল কলেজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft