‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে: গয়েশ্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে কঠোর জবাব দিতে হবে।

জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই

বিএনপি বর্তমানে সরকারে নেই উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসার সুযোগ পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণে পদক্ষেপ নেবে বিএনপি।

জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র‌্যালি বাতিল

তিনি আরও বলেন, গেল ১৭ বছরে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় গেলে খাল কেটে কুমির নয়, বরং স্বচ্ছ পানি প্রবাহ আনবে বলে দাবি করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   নির্বাচন   গয়েশ্বর চন্দ্র রায়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft