বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৩ পিএম

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।

সারজিস লেখেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হলে পুরো সমাধিস্থলে ব্যাপক জনসমাগম ঘটে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশার, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক, দক্ষিণের তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণের পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

গতকাল রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দলের ৬ দিনের কর্মসূচি শুরু হয়েছে।

আগামীকাল ২ সেপ্টেম্বর দুপুর ২টায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে নয়াপল্টনে কার্যালয়ের সামনে থেকে। ৩ সেপ্টেম্বর রয়েছে সারা দেশে উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রার কর্মসূচি।

এর পরের দিন ৪ সেপ্টেম্বর সারা দেশে মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান এবং ৫ সেপ্টেম্বর ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার এবং জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি।

জ/উ
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে : মির্জা ফখরুল

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে : মির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব
এবার জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চাইল এনসিপি

এবার জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চাইল এনসিপি

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক
জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার প্রধান উপদেষ্টা ড.
বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

আজ রোববার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   এনসিপি   মহানগর   জেলা-উপজেলা   বৃক্ষরোপণ   ফ্রি মেডিকেল ক্যাম্প   মৎস্য অবমুক্তকরণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft