নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১২:৪০ পিএম

বাংলাদেশ ক্রিকেটের সফলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো সরাসরি জানালেন, “এবার নির্বাচন করছি আমি।”

এক সাক্ষাৎকারে তামিম বলেন, আমি মনে করি, আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। স্টেডিয়াম নয়, প্রাধান্য পাওয়া উচিত ‘এক্সিলেন্স সেন্টার’ গড়ে তোলায়। তার ভাষায়, “আপনার এক্সিলেন্স সেন্টার না থাকলে ১০টি স্টেডিয়াম থেকেও কোনো লাভ নেই।

এছাড়াও স্কুল ক্রিকেট নিয়ে বিসিবিকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। “আমাদের স্কুল ক্রিকেট কাঠামো খুবই দুর্বল। বিসিবির উচিত এখানে বিনিয়োগ করা,” বলেন তামিম।

সভাপতি হতে চান কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব না দিলেও তামিম ইঙ্গিত দেন, পরিচালকের পদে নির্বাচিত হয়ে যদি যথেষ্ট সমর্থন পান, তবে সভাপতির পদে লড়াই করতেও পিছপা হবেন না। “আমি মনে করি, ক্রিকেট বোর্ডে এলে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও আমার থাকা উচিত,” বলেন তিনি।

বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে তামিম বলেন, “কে নতুন আইডিয়া নিয়ে আসছেন, কাকে ক্রিকেটের জন্য এখন সবচেয়ে বেশি দরকার, আলোচনা সেদিকে ঘোরা উচিত।”

তামিম জানান, তিনি দুটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় কাউন্সিলর হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, “আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। কাউন্সিলর তো আমি হবই”।

জ/উ
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ১৩.৩ ওভারেই নেদারল্যান্ডসের
চাইনিজ তাইপেকে ৮-২ গোলে হারাল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে ৮-২ গোলে হারাল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল জয়ে ফিরেছে। গতকাল প্রথম ম্যাচে ১-৪ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল।
ডাচদের সঙ্গে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

ডাচদের সঙ্গে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত
মাত্র ছয় ম্যাচেই বরখাস্ত মরিনহো!

মাত্র ছয় ম্যাচেই বরখাস্ত মরিনহো!

হোসে মরিনহো হয়তো জীবনে এতটা খারাপ পরিস্থিতির মুখোমুখি কখনো হননি। কোনো ক্লাবের দায়িত্ব নিলেন আর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)   তামিম ইকবাল     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft