অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে : রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:০৫ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। তবে কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচলা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। কোনো নির্দিষ্ট আসন নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কী তা জানতে চেয়েছি। তবে কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নানান বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নিয়ে নানান সময়ে বক্তব্য তুলে ধরেছি। ‎সার্বিক প্রস্তুতি আজ জানতে এসেছি। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করবে বলে আশা করি। ‎সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে আমাদের প্রত্যাশা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‎ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে এটা নিন্দনীয়। এ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

নির্বাচন কমিশনের নিবন্ধনের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, কে নিবন্ধন পাবে, কে পাবে না এটা কমিশনের ওপর নির্ভর করে।

জ/উ
সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে : হাসনাত আবদুল্লাহ

সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের (নুরুল হক নূর)
একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি চক্রান্ত চলছে, বাংলাদেশে ভবিষ্যতে একটি নির্বাচন হওয়ার
ডাকসু নির্বাচন: ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

ডাকসু নির্বাচন: ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি: তারেক রহমান

আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি। তিনি বলেন,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   রুহুল কবির রিজভী   নির্বাচন কমিশন   ফ্যাসিবাদবিরোধী আন্দোলন   রাজনৈতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft