সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে : হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১২:০৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে-এটা আমাদের জন্য একটা ম্যাসেজ। তারেক জিয়াকে দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি৷ গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না- এটার ফয়সালা কি হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে- এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো! আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাব। আমি বলছিনা এটা একটা রাজনৈতিক দলের অবস্থান। আমি বলছি এটা অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা সবাই যে ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না।

তিনি আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি। ওনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই স্বাগতম জানানো উচিত।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

জ/উ
একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি চক্রান্ত চলছে, বাংলাদেশে ভবিষ্যতে একটি নির্বাচন হওয়ার
ডাকসু নির্বাচন: ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

ডাকসু নির্বাচন: ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি: তারেক রহমান

আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি। তিনি বলেন,
জাপা কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন

জাপা কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শনিবার (৩০

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় নাগরিক পার্টি   হাসনাত আবদুল্লাহ   নুরুল হক নূর   তারেক জিয়া   খালেদা জিয়া   ঐক্যবদ্ধ   বিএনপি   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft